আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

 

Brother IT Digital

সিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে রিকশাচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে সম্রাট নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে শশীভূষণ থানার কাশেমগঞ্জ বাজার সংলগ্ন বিদ্যুৎকেন্দ্রের কাছ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সম্রাটকে আটকের জন্য অভিনব কৌশল নেয় শশীভূষণ থানা পুলিশ। অভিযানে পুলিশের এক সদস্য রিকশাচালকের ছদ্মবেশ ধারণ করে মাদক কেনার কথা বলে সম্রাটের সঙ্গে যোগাযোগ করেন।

পরে কথাবার্তার একপর্যায়ে সম্রাট ইয়াবা নিয়ে নির্ধারিত স্থানে এলে আগে থেকে প্রস্তুত থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে সম্রাট মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাকে আটকের জন্য এ কৌশল অবলম্বন করা হয়।

আটকের পর সম্রাটকে উদ্ধার হওয়া ইয়াবাসহ শশীভূষণ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

1

অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক

2

মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

3

ভোলায় মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার

4

বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের

5

ভোলায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

6

বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ

7

এসএসসি-সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন যেভাবে

8

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

9

আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বরকত উ

10

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

11

৬ মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন

12

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্

13

ভোলার দৌলতখানে কারখানা ও গোডাউনে পলিথিন জব্দ

14

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক চালকের মৃ'ত্যু, হেলপার আহ'ত

15

শেখ হাসিনা দেশে ফিরলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন: নিলুফার

16

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

17

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সম

18

মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল

19

ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন ও বি

20