আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

শশীভূষণে দুই জুলাই শহীদের কবর জিয়ারত করল ছাত্রদল

 

Brother IT Digital

মো. শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে জুলাই আন্দোলনে নিহত দুই শহীদ ফজলে রাব্বী ও মনির হোসেনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই)  বিকেলে কবর জিয়ারত শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ছাত্রদল নেতারা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল সরকার, শেখ রিপন ও হায়াত মাহমুদ জুয়েল, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, ভোলা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ ফরাজী, সদস্য সচিব কাজী অনিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর উদ্দিন আখন, সদস্য সচিব ইয়াজুল ইসলাম ইয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, কেন্দ্রীয় ও জেলা নেতাদের স্বাগত জানাতে শশীভূষণ থানা ছাত্রদলের উদ্যোগে প্রায় ২০০ মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী কে আর আল আমিন, সোহাগ প্লাবন এবং দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী শাহিন।

অনুষ্ঠানের সমাপনী মোনাজাতে শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পা দিয়ে লিখেই মাস্টার্স, চাকরি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চা

1

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

2

আমার নসিবে জাহান্নাম থাকলে আমি যাব

3

মৃত্যুর আগে ফেসবুক পোস্ট ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্

4

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

5

হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী নিজেই

6

ভোলার শিবপুরে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্র

7

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

8

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

9

মার্কিন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে বৈঠক, সিলিকন ভ্যালিতে বাংল

10

বোরহানউদ্দিনে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালংকার ল

11

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

12

শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

13

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

14

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

15

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ছিলেন ট্র

16

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

17

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

18

আগামীকাল ভোলায় আসছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল

19

প্রবাসী আয়ে চাঙা দেশের রিজার্ভ

20