আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের মতবিনিময় সভা

 

Brother IT Digital

মো মামুন হাজী লালমোহন :ভোলার লালমোহন উপজেলার আসন্ন ৫নং লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের উদ্যোগে সর্বস্তরের জনগণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লালমোহন সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বর স্থানীয় জনগণের সঙ্গে এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান এবং যুবসমাজের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করবেন।

মতবিনিময় সভায় মাওলানা আবুতাহের পাটোয়ারীর সভাপতিত্ব এ সময় বক্তারা বলেন, নাসিম মাতাব্বর দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা, মক্তব, এতিমখানা এবং খেলাধুলার উন্নয়নে নিয়মিত আর্থিক ও সার্বিক সহযোগিতা করে আসছেন। ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে স্থানীয়দের কাছে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।



নাসিম মাতাব্বর বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক, লালমোহন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মতামত গ্রহণ, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মো. মোস্তফা পাটোয়ারী, সিরাজ পাটোয়ারী, দ্বীন ইসলাম রাড়ী, আজিজুল হক পাটোয়ারী, আব্দুল মোতালেব মাতাব্বর, উপজেলা জিয়ামঞ্চের নেতা মো. মহিউদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. জহির, সাংগঠনিক সম্পাদক মো. সুফিয়ানসহ বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক, ইমাম, সমাজসেবী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির গাড়ি থেকে ৫ লাখ টাকা ও যন্ত্রপাতি লুটের অভিযোগ

1

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী

2

ভোলায় অর্ধশতাধিক বাড়িতে চুরি, প্রতিরোধে মুসল্লিদের মানববন্ধন

3

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

4

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

5

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

6

১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রাম অভিমুখে

7

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

8

বিশ্বকাপ খেলার মাঠে ভূ-রাজনীতির কৌশল

9

মরণফাঁদে দুলারহাট-হাজিরহাট মহাসড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

10

আমদানিতে ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

11

যে কারণে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

12

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে

13

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চাল

14

জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে চরকুকরি-মুকরী স্বাস্থ্যকেন্দ্

15

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

16

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

17

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন

18

দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো

19

ব্যবসায়িক সিন্ডিকেটদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

20