মো:মেহেদী হাসান,মনপুরা: ভোলার মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে একটি মারামারি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তি হলেন মাসুম হাওলাদার। তিনি মনপুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাজিরহাট ইউনিয়নের সোনারচরে নিজ বাড়ি থেকে মাসুম হাওলাদারকে আটক করা হয়।
পরে উপজেলার কলাতলী ইউনিয়নে মারামারির ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি ১০ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আটক মাসুম হাওলাদারকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপতৎপরতা রোধে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আওয়ামী লীগ নেতা মাসুম হাওলাদারকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন