আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক



ইব্রাহিম আকতার আকাশ: ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত (অবসর-পূর্ব ছুটিতে থাকা) এক সদস্যকে আটক করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টা ২০ মিনিটের দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোডে সরকারি দীঘির পাড় সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় দৌলতখান উপজেলার দিদারুল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামাল উদ্দিনকে ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জামাল ওই ওয়ার্ডের মৃত জালাল আহম্মেদের ছেলে।

পুলিশের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে ৪২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ চ্যানেল ভোলাকে আরও জানিয়েছে, আটককৃত জামাল উদ্দিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এলপিআরপ্রাপ্ত (অবসর-পূর্ব ছুটিতে থাকা) সদস্য।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভ

1

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল

2

যুবলীগ নেতা কামরুল হাসান গ্রেপ্তার

3

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

4

ভোলায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ, প্রতিবাদে মা

5

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

6

চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক আকাশের নানি ইন্তেকাল করেছেন

7

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

8

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

9

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

10

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

11

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

12

বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

13

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্

14

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রো

15

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

16

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

17

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

18

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

19

চিকিৎসক সংকটে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে ৩

20