আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। এ সময় সুসজ্জিত পুলিশ দল তাঁকে অভিবাদন জানায়। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন ভোলা পুলিশ লাইন্সের আরআই মোঃ সাজ্জাদ হোসেন সরদার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্যারেডে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুযায়ী পোশাক পরিধান এবং সততা ও নিষ্ঠার সঙ্গে আইনি সেবা প্রদানের বিষয়ে সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বাহিনীর সদস্যদের নিয়মিত পিটি ও প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি ভোলা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে দ্রুত ও নির্বিঘ্নে পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামানসহ জেলার সকল থানা, ডিবি ও পুলিশ ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

1

দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত

2

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

3

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

4

দেশজুড়ে বিদ্যুৎ নিয়ে সুখবর

5

ভোলায় মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

6

এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে: শিক্ষামন্ত্রী

7

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

8

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

9

মক্কার কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ৪ হাফেজ দেশে ফিরেছেন

10

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী

11

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

12

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

13

জাসদ থেকে জামায়াত, এক ভিডিওতে শেষ এমপি নজরুলের রাজনৈতিক ক্যা

14

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

15

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

16

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

17

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ: সেই মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার ম

18

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

19

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

20