আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার



ইব্রাহিম আকতার আকাশ: ভোলার দুলারহাটে 'জ্বিন হাজির' করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা পুলিশ, ভোলার গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মকবুল মুন্সির বাড়ির একটি বসতঘরে এ প্রতারণার ঘটনা ঘটে। প্রতারক চক্রটি স্থানীয় ১৭ জন নারীর সরলতার সুযোগ নিয়ে 'জ্বিন হাজির' করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৬ হাজার টাকা। স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার পর প্রতারকরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

পুলিশ আরও জানায়, গত সোমবার (২৭ জুলাই) বিকেলে একই চক্র পুনরায় প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ এলাকায় এলে ভুক্তভোগীরা তাদের চিনতে পেরে চারজনকে আটক করেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— রুমা (৩০), মুক্তা (২৬), স্বপন ফরাজী (৫০) ও আল-আমীন (২৬)। তাদের মধ্যে রুমার বাড়ি নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এবং অপর তিনজনের বাড়ি মজিবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। গ্রেফতারকৃত মুক্তা ও আল-আমীন স্বামী-স্ত্রী।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক জোড়া স্বর্ণের রুলি, এক জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানায় পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯/২৬।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এই প্রতারক চক্রটি কয়েক মাস আগে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নেও একই কৌশলে প্রতারণা চালায়। সেখানে সুরমা-আনোয়ার দম্পতি এবং ইসমাঈল-সিমা দম্পতির কাছ থেকে 'জ্বিন হাজির' করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

ওই ঘটনার একটি ভিডিও প্রতিবেদন চ্যানেল ভোলা-য় প্রকাশিত হওয়ার পর প্রতারক চক্রের মূলহোতা আল-আমীন সুরমা-আনোয়ার দম্পতিকে ক্ষতিপূরণ দেন। তবে এখন পর্যন্ত ইসমাঈল-সিমা দম্পতিকে কোনো ক্ষতিপূরণ দেননি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় চ্যাম্পিয়ন প্যারেন্টসদের নিয়ে সুশীলনের দুই দিনব্যাপী প

1

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থেকে প

2

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগা

3

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

4

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদ

5

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

6

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

7

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

8

ঘরের পেছন থেকে স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

9

ফেসবুক পোস্টে দলীয় সমালোচনা করে পদ হারালেন চরফ্যাশনের ছাত্রদ

10

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

11

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

12

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

13

গলায় ইট বেঁধে কুকুর হত্যার ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধ

14

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

15

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

16

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

17

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

18

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

19

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

20