আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে এক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নুরে আলম পাটোয়ারী ও তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রবের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী ওই প্রবাসীর নাম আলমগীর হোসেন। 

সংবাদ সম্মেলনে প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে আবিদ হাছান, তাঁর মা নুর নাহার ও দাদা মুকবুল সরদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবিদ হাছান বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন। প্রায় চার বছর আগে তিনি দেশে এসে এলাকায় অবস্থানকালে নুরে আলম পাটোয়ারী ও তাঁর লোকজন তাঁকে মারধর করেন এবং তাঁদের জমি দখলের চেষ্টা চালান। এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হলেও পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে তাতে কোনো কার্যকর সমাধান হয়নি বলেও দাবি করেন তিনি।

আবিদ হাছান আরও বলেন, নুরে আলম পাটোয়ারী তাঁর রাজনৈতিক পরিচয় এবং ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁদের জমিতে থাকা গাছ কেটে নেওয়া হয়। এসব গাছের আনুমানিক মূল্য এক লাখ টাকা বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, গাছ কাটার সময় বাধা দিলে তাঁদের ভয়ভীতি দেখানো, গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এতে জমি জোরপূর্বক দখল হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। একই সঙ্গে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভুক্তভোগী পরিবারের দাবি, ভোলা সদর উপজেলার পূর্ব চর ইলিশা মৌজায় তাঁদের দাদার কেনা ৫৮ দশমিক ২৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তবে ভুক্তভোগী পরিবারের এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা নুরে আলম পাটোয়ারী। তিনি বলেন, ‘এসব আমাদের পৈতৃক সম্পত্তি। বাবার নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। এছাড়া আলমগীর হোসেনের ফুফু নুর জাহানের কাছ থেকে আমার বড় ভাই আব্দুর রব ৭২ শতাংশ জমি কিনেছেন। এরপর থেকে আমরা ওই জমি ভোগ করে আসছি। তবে জমিটি সবসময় আমাদের দখলে ছিল না।’

গাছ কাটার অভিযোগ প্রসঙ্গে নুরে আলম বলেন, ‘আমাদের জমিতে আমরাই গাছ লাগিয়েছিলাম। সেই গাছ আমরা কেটেছি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ফয়সালাও হয়েছে।’

এবিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জমির সীমানা নির্ধারণ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

1

যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্ব

2

শেখ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন

3

সৌদিগামী স্থগিত ফ্লাইট বেড়ে ১১৪, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত

4

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্র

5

পাঁচ ধাপের ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি

6

ভোলায় মানববন্ধন ‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি ম

7

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিল

8

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

9

শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআ

10

স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে আলোচনায় কে এই কক্সবাজারের যুব

11

চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল ডিগ্রি কলেজে বিদায়, সংবর

12

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানা

13

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

14

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা

15

ভোলায় ২৬ লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণ, হস্তান্তরের আগেই ধ

16

হত্যার পর সেই বাড়িতে গোসল, খেজুর-শসাও খান দুজন

17

শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন

18

শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা

19

প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: ভোল

20