আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন



ভোলা প্রতিনিধি: জমি সংক্রান্ত প্রি-এম্পশন, পারিবারিক বিরোধসহ বিভিন্ন দেওয়ানি বিরোধ আদালতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ১০ জেলায় একযোগে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে ভোলায়ও এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বিচার, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আইনগত সহায়তা প্রদান (সংশোধিত) আইন, ২০২৬ অনুযায়ী নির্ধারিত কিছু বিরোধের ক্ষেত্রে আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। এসব বিরোধের মধ্যে রয়েছে জমি সংক্রান্ত প্রি-এম্পশন, পারিবারিক বিরোধ, বাড়ি ভাড়া, পিতামাতার ভরণপোষণ এবং যৌতুক নিরোধ আইনের আওতাধীন নির্দিষ্ট বিষয়।

এ উপলক্ষে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনার কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা জজ শরীফ এ. এম. রেজা জাকের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহীম মিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেল্লাল হোসেন, মো. এনায়েত উল্লাহ ও এ. এস. এম. তারিক শামস, জেলা লিগ্যাল এইড অফিসার মো. শহীদুল ইসলাম, ভোলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত এবং জিজেইউএসের উপপরিচালক গোপাল চন্দ্র শীলসহ বিচার বিভাগ, আইনজীবী সমিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালুর ফলে বিচারপ্রার্থীরা আদালতে মামলা দায়েরের আগেই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন। এতে একদিকে আদালতে মামলার চাপ কমবে, অন্যদিকে দ্রুত, সহজ ও কম ব্যয়ে বিরোধ নিষ্পত্তির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উ

1

১১ শিক্ষক মিলে পড়িয়েও ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেননি

2

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

3

ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু, পাবেন যারা

4

লালমোহনে কোরআনের হাফেজদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন অ

5

অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভ

6

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

7

বিএনপির গদি মোটা হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

8

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

9

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বপ্ন পূরণ অনুশ্রী ও নিরা

10

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে:

11

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

12

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...

13

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

14

ভোলা সদরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও ব

15

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

16

১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্

17

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

18

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

19

রাজধানীর যানজট নিরসনে যুক্ত হচ্ছে ড্রোন

20