আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় বন্ধুদের আয়োজনে বিনয় ভুষণের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত



ভোলা প্রতিনিধি: অকালপ্রয়াত বিনয় ভুষণ হাওলাদারের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাঁর প্রিয় বন্ধুরা।

১৯৯৮ সালের ১০ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বিনয় ভুষণ হাওলাদার। মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেলেও বন্ধুদের হৃদয়ে তিনি আজও একইভাবে অমলিন।

প্রতি বছরের মতো এবারও ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার মাঝেও তাঁর বন্ধুরা ভোলার উত্তর দিঘলদী ভেড়ির হাট এলাকার শরৎ চন্দ্র হাওলাদার বাড়িতে অবস্থিত তাঁর সমাধিতে সমবেত হন। সেখানে পুষ্পস্তবক অর্পণ, নীরব প্রার্থনা এবং স্মৃতিচারণের মাধ্যমে তাঁরা প্রিয় বন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বন্ধুরা বিনয় ভুষণ হাওলাদারের সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরেন। তাঁদের ভাষ্য, সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেলেও বিনয় আজও তাঁদের হৃদয়ে জীবন্ত। বন্ধুত্বের এই অনন্য বন্ধন আগামী প্রজন্মের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।

প্রতি বছর জুলাই মাস এলেই বিনয় ভুষণ হাওলাদারের স্মরণে ভোলাজুড়ে পোস্টার প্রকাশ করেন তাঁর বন্ধুরা। পোস্টারের নিচে লেখা থাকে— "সৌজন্যে: প্রিয় বন্ধুরা, ভোলা।" টানা ২৮ বছর ধরে বন্ধুর প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা স্থানীয়দের কাছেও এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজক বন্ধুদের পক্ষ থেকে বিনয় ভুষণ হাওলাদারের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয়

1

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, আছে ভূমিধসের আশঙ্কা

2

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

3

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

4

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

5

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

6

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দ

7

ডনের সঙ্গে ভাইরাল অন্তরঙ্গ ছবির নেপথ্য জানালেন সামিরা

8

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে সরকার, জুলাই থেকে কার্যকরের প্র

9

কুকরী-মুকরী ঘাটে নামতেই কাদা, দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা

10

মনপুরায় বাজুসের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

11

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

12

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

13

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

14

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

15

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

16

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

17

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

18

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

19

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

20