আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুলিশ



ভোলা প্রতিনিধি: ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারী স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই তিনি ফুটফুটে এ শিশুর জন্ম দেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের বিশেষ পরিচর্যা কেন্দ্রে এবং মা চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে প্রসবব্যথায় কাতর ওই নারীকে দেখে এক পথচারী নারী ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য মামুন বিষয়টি নজরে এনে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। পরে চিকিৎসক ও নার্সদের সহায়তায় নিরাপদে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

প্রসূতি নারীর নাম রুমা। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। রুমা জানান, এর আগেও তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। তবে সেই সন্তান বর্তমানে কোথায় রয়েছে বা কেমন আছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

নবজাতকের বাবার পরিচয় জানতে চাইলে রুমা বলেন, শিশুটির বাবার নাম ‘দুলাল’। তবে দুলালের পূর্ণ পরিচয় বা ঠিকানা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি তার নবজাতক কন্যার নাম ‘সুমাইয়া’ অথবা ‘নাজমুন’ রাখতে চান এবং নিজেই সন্তানকে লালন-পালন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এদিকে, নবজাতক শিশুটিকে দত্তক নিয়ে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন একাধিক নিঃসন্তান দম্পতি। তাদের মধ্যে ভোলা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ইউনুস জানান, তার কোনো সন্তান নেই। তাই তিনি শিশুটির দায়িত্ব নিতে সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, “সকালে কে বা কারা ওই মানসিক ভারসাম্যহীন প্রসূতিকে হাসপাতালে রেখে যান। পরে আমাদের চিকিৎসক ও নার্সদের সহায়তায় তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন। তাদের জন্য বিশেষ সেবিকার ব্যবস্থাও করা হয়েছে। শিশুটির দায়িত্ব নিতে একাধিক দম্পতি আগ্রহ প্রকাশ করেছেন। চিকিৎসা শেষে বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে জানানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবেন।”

ভোলা জেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, “মা ও নবজাতকের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

1

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

2

৫৩ বছরে নয়টি পে-স্কেল, বর্তমানের সঙ্গে বেতনের পার্থক্য

3

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

4

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

5

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

6

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

7

বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা

8

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

9

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

10

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্

11

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

12

ছয় দিনের বিরতির পর আজ আবার বসছে সংসদ

13

হাজার কোটি টাকার বেড়িবাঁধ, তবু কেন আতঙ্কে মনপুরার মানুষ?

14

আড়াই বছর পর জানলেন মেয়ের জামাই ২৫ বিয়ে করেছেন

15

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

16

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

17

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছাত্র

18

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

19

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

20