আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

 

Brother IT Digital

ভোলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায়

শনিবার (২৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসত ঘরের বাথরুমের ছাদ থেকে ৩টি সতেজ সজীব গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই হুসাইন মোঃ জুয়েল শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামে অভিযান চালায়।

অভিযানে ২৯ বছর বয়সী অংকন দে-র বসতঘরের বাথরুমের ছাদ থেকে ৩টি সতেজ সজীব গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে অংকন দে-কে গ্রেফতার করা হয়। আটক অংকন দে ওই গ্রামের মৃত নিরঞ্জন দে-র ছেলে।

জব্দকৃত গাঁজা গাছগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে আসামি অংকন দে-র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ঝুঁকিপূর্ণ ভবনে ৪৮৭ শিক্ষার্থীর পাঠদান, আতঙ্কে শিক্ষ

1

আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না

2

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

3

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল

4

ফের আলোচনায় সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

5

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মো

6

চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে

7

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

8

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ জরিমানা

9

বিদেশে লোক পাঠানোর নামে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে উধাও তজুমদ্দিন

10

ভোলায় ২৬ লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণ, হস্তান্তরের আগেই ধ

11

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

12

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

13

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রো

14

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

15

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

16

সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

17

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

18

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

19

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন

20