আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেনীতে নিষিদ্ধ সংসগঠন ছাত্রলীগের মিছিল



ফেনীতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব। সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় তাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়।

ফেনী-১ আসনের সাবেক আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শুক্রবার বেলা ১১টা ২৬ মিনিটের দিকে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা প্রদক্ষিণ করে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দিকে চলে যায়।

ফেসবুক পোস্টে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা বাতিল, সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের লালপুলে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। সময়ের সাহসী সন্তানদের প্রতি কৃতজ্ঞতা। জয় বাংলা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী সদর সার্কেল) নিশাত তাবাসসুম কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস কালবেলাকে বলেন, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশপাশের দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

1

আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী

2

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

3

লালমোহনে কোরআনের হাফেজদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন অ

4

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

5

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

6

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

7

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ

8

সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করীম

9

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

10

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

11

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

12

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে

13

ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

14

ভোলায় মাঝের চর পরিদর্শনে ইউএনও, সমস্যার সমাধানের আশ্বাস

15

কিডনিতে পাথর ঠেকাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

16

যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ

17

প্রকাশ্যে অপপ্রচার, ইনবক্সে অন্য প্রস্তাব দেন অনেকে: মেঘনা আ

18

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

19

বরগুনা-ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

20