আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাকবেন না: ববি হাজ্জাজ



চ্যানেল ভোলা: দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না।

সোমবার (২২ জুন) রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মাল্টিপারপাস হলে আয়োজিত ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই নীতি কার্যকর হবে।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়। দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষাব্যবস্থার কেন্দ্রবিন্দুতে শিশুকে রাখতে হবে, যাতে শেখার বিষয়টি তাদের কাছে বোঝা নয়, আনন্দের হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে জাতীয় কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করতে সরকার কাজ করছে। একইসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অযাচিত প্রভাবমুক্ত রেখে পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা হবে।

শিক্ষকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একজন শিক্ষক যদি আর্থিক, সামাজিক ও পেশাগতভাবে সম্মানজনক জীবনযাপন করতে না পারেন, তাহলে শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। তাই শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে ওয়ান-শিফটে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। ববি হাজ্জাজ বলেন, দুই শিফট পদ্ধতির কারণে অনেক শিক্ষার্থী পর্যাপ্ত সময় ও মনোযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই ধাপে ধাপে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটের আওতায় আনা হবে।

আইইউবি ও বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ এবং আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

1

৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা!

2

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

3

এসএসসির ফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

4

সমাজকল্যাণ তহবিল থেকে ভোলায় ৩ জনকে চিকিৎসা সহায়তা

5

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

6

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদ

7

এসএসসি ফল নিয়ে নয়নের অনুপ্রেরণামূলক বার্তা

8

গাজীপুরে ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারে

9

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

10

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

11

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

12

৬ মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন

13

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

14

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

15

‘আকাশ থেকে নেমে ধরবে’ —ইনুকে ফোনে বলেছিলেন শেখ হাসিনা

16

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

17

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

18

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

19

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

20