আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা



পরকীয়ার অভিযোগ তুলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গ্রাম্য সালিশে ওই নারীকে শাস্তি দেওয়ার নামে জুতাপেটা করেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রামের একটি সালিশে উপস্থিত লোকজনের সামনে ২৪ থেকে ২৫ বছর বয়সী এক নারীকে মাটিতে বসিয়ে জুতাপেটা করছেন চেয়ারম্যান ফরিদ উদ্দিন। একপর্যায়ে তিনি ওই নারীর মাথা নিচের দিকে চেপে ধরে পেটে জুতা দিয়ে আঘাত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সালিশের আয়োজন করা হয়। সেখানে ওই নারী ও যুবককে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পুরুষের বিচারের কোনো ভিডিও প্রকাশ্যে আসেনি। নারীকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, ‘আমরা এখনো মনে হয় অন্ধকার জগতে আছি। সবার সামনে আমাদের একজন বোনকে জুতাপেটা করা হলো, অথচ কেউ কিছু বলতে পারলাম না।’

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, ওই নারী তাঁর প্রবাসী স্বামীর সংসারে থাকা অবস্থায় পরকীয়ায় জড়িয়েছেন। সামাজিক বিচারে যে রায় হয়েছে, তিনি সেটিই কার্যকর করেছেন। কিছু লোক ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে গ্রাম্য সালিশের নামে এভাবে শাস্তি দেওয়ার আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী খন্দকার মিজানুর রহমান সমকালকে বলেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধি কোনো অপরাধে একজন নারীকে প্রকাশ্যে এভাবে জুতাপেটা করতে পারেন না। এটি গুরুতর অপরাধ। ওই নারী অপরাধী হয়েও থাকলে তাকে আইনের আওতায় সোপর্দ করা উচিত ছিল। এভাবে গ্রাম্য সালিশের রায় বাস্তবায়নের কোনো আইনগত ভিত্তি নেই।’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। কী কারণে একজন নারীকে এভাবে হেনস্তা করা হয়েছে, তা খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

1

সিএনজি-মোটরসাইকেল দুর্ঘটনা মায়ের বুক শূন্য করে চলে গেলেন ফয়

2

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রী হয়রানির অভিযোগ, উচ্

3

‘হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়’—সংসদে ডেপুটি স্প

4

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

5

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

6

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উ

7

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

8

শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের বিস্ফোরক পোস্ট

9

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

10

আত্মহত্যার আগে দেয়া পুলিশ সদস্যের ফেসবুক পোস্ট ভাইরাল

11

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান, নিষিদ্ধ পণ্য জব্দ ও ব্য

12

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

13

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

14

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ফেসবুকে

15

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার

16

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

17

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

18

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

19

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

20