আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত



বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর মিরপুর ও ভাটারা এলাকায় দায়ের হওয়া পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। মিরপুর মডেল থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং ভাটারা থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন জানান, জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করা হয়েছিল। তবে শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন।

মিরপুর মডেল থানার মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মামলার বাদী মো. রিফাত হোসেনের ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জ্যাকবকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল থেকে রিফাত হোসেন মিরপুর-১০ নম্বর সেকশনে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। ওইদিন দুপুর ২টার দিকে আসামিদের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় রিফাত গুলিবিদ্ধ হন।

এজাহারে আরও বলা হয়, গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর হামলাকারীরা রিফাতকে মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে অন্য আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামীয়া ব্যাংক হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে গুলি বের করা হয়।

এদিকে, একই দিনে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া ইমন হত্যা চেষ্টা মামলাতেও জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

1

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

2

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

3

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

4

নারী নির্যাতন মামলায় চরফ্যাশনের সেই নূরনবীর জামিন নামঞ্জুর,

5

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

6

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

7

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

8

ডিসিকে ফোন দিলেই বলেন, ‘টেক্সট মি প্লিজ‎’

9

মনপুরায় বিএনপি কার্যালয়ে ডেকে নিয়ে মাথা ন্যাড়া করার অভিযোগে

10

সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা

11

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

12

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

13

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

14

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

15

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

16

মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টি

17

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

18

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

19

আমদানির খবরে কেজিতে ৯০ টাকা কমল কাঁচা মরিচের দাম

20