আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত



জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো. মহিব্বুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডির সভাপতি ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ (টিপু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক রেজাউল করিম খন্দকার, দক্ষিণ আইচা কলেজের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম (সবুজ খান), রসুলপুর ডিগ্রি কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. আলম শাহ, বেগম রহিমা ইসলাম কলেজের পরীক্ষা কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য মো. আলাউদ্দিন, আবুল কাশেম, আবুল কালাম (সুমন), দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বশার হেলালী, সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ বিশ্বাস এবং চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী অনিক।

এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ফরাজী, মো. শাহিন মিয়া ও চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। কলেজ জীবনে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে হবে। তারা শিক্ষার্থীদের সততা, সময়ানুবর্তিতা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশি: প্রধানমন্ত্রীর শোক

1

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

2

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

3

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

4

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

5

শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা

6

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

7

একটি ফোনকলেই আইনি জটিলতায় ১৪ বছরের সংসার

8

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

9

মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই

10

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

11

৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শি

12

মেঘনায় দস্যু সাম্রাজ্যে বড় ধাক্কা,মনপুরায় গ্রেপ্তার স্বপন বা

13

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু

14

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

15

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

16

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

17

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

18

নতুন পে স্কেলে প্রাথমিকের শিক্ষকরা কত বেতন পাবেন

19

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

20