আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় বশার হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলার পুলিশ সুপার

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় চাঞ্চল্যকর মো. বশার হত্যা মামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ আইচা থানা এলাকা থেকে মো. বশার নিখোঁজ হন। পরদিন ২৭ সেপ্টেম্বর একটি ডোবা থেকে তাঁর পেট কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. সাইদুল জমাদ্দার ও সালমা বেগমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১ নম্বর আসামি মো. সাইদুল জমাদ্দার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বস্ত করে বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরে স্থানীয় এলাকাবাসীর সঙ্গেও মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় অপরাধের বিভিন্ন কারণ ও সামাজিক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সামাজিক দায়িত্ব পালন এবং সুনাগরিক হিসেবে আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন তিনি।

বিশেষ করে তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রেখে তথ্যপ্রযুক্তি ও আইটি বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

এ ছাড়া মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাইয়ের জন্য তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় স্বপ্নীল সমাজ সেবা সংগঠনের নতুন কমিটি ঘোষণা

1

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট

2

ভোলায় ২২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

3

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

4

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

5

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

6

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

7

‘মেয়ের চাপে’ যশোর থেকে ঢাকায় হেরোইন আনছিলেন ৬৫ বছরের মা

8

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

9

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

10

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

11

খামেনির বিদায় অনুষ্ঠানে স্পিকারের সামনে বাংলাদেশকে উদ্দেশ্য

12

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

13

চরফ্যাশনে সিদ্দিক মাতব্বরের নির্বাচনী গণসংযোগ

14

ধর্মের লেবাসধারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: চিফ হু

15

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বা

16

দাম কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

17

চরফ্যাশনে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

18

দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

19

আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

20