আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্ণাঢ্য নবীন বরণ



জুলফিকার তালুকদার, চরফ্যাশন : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ভোলা জেলার ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নবীন বরণ–২০২৬’।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভোলা জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংগঠনের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক। তিনি বলেন, ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম শুধু নবীন বরণ, ইফতার মাহফিল কিংবা বনভোজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের কল্যাণে দীর্ঘমেয়াদি, পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সংগঠনের নামে একটি ব্যাংক হিসাব চালু করে মেধাবৃত্তি প্রদান, শিক্ষার্থীদের জন্য লঞ্চ ভাড়ায় বিশেষ সুবিধা নিশ্চিত করা, কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু এবং বিভিন্ন টেকসই কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়নে বর্তমান কমিটিকে পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোখলেছুর রহমান, আবু জাফর জিপু ও ইমরান কুদ্দুস। এছাড়া মনিটরিং কমিটির সদস্য নাহিদ চৌধুরী, তৌহিদ চৌধুরী, এ. কে. এম. রাকিব, রবিউল ইসলাম রিপন ও মো. সুলাইমান উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ভোলা জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিমন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজন মিলনমেলায় পরিণত হয় এবং ভোলা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

1

কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যা

2

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

3

ভোলার দৌলতখানে কারখানা ও গোডাউনে পলিথিন জব্দ

4

হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল অর্থসহ বাংলা উচ্চারণ ও পড়

5

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

6

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

7

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

8

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

9

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমা

10

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

11

হাসিনার সঙ্গে সেই নারী শিক্ষকের ফোনালাপের ভিডিও ভাইরাল

12

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

13

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

14

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

15

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

16

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

17

ভারতের বিদ্যুৎ কিনতে এবার দিতে হবে ‘সেটেলমেন্ট চার্জ’

18

মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

19

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

20