আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণের টাকার এক পয়সাও অপচয় হতে দেওয়া হবে না: হুইপ অপু



জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, জনগণের টাকার এক পয়সাও অপচয় হতে দেওয়া হবে না।

শনিবার (১ আগস্ট) ধানকাটি ইউনিয়নে বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করতে এসে বলেন এমন মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে, যাতে আগামী ৫০ বছরেও ওই রাস্তায় বড় ধরনের সংস্কারের প্রয়োজন না পড়ে।

তিনি বলেন, ‘আমি কাজ করতে এসেছি, বাটপারি করতে আসিনি। জনগণের টাকায় কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। যে কাজ হবে, তা টেকসই ও মানসম্মত হতে হবে।’

হুইপ অপু আরও বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য জনগণের দীর্ঘমেয়াদি উপকার নিশ্চিত করা। তাই প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও মান বজায় রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু নাইম নাবিল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারোয়ার তুষারকে এক হাত নিলেন রাশেদ খাঁন

1

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

2

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

3

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

4

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

5

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা

6

৭ মাস ধরে বন্ধ সি-ট্রাক, ঝুঁকিপূর্ণ ট্রলারেই মনপুরাবাসীর যাত

7

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধ

8

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

9

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

10

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

11

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

12

হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক

13

দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ১৬০ স্বর্ণের বার উদ্ধার, তদন্

14

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধ

15

ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ টিয়ার গ্যাস

16

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

17

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

18

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

19

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

20