আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭



চ্যানেল ভোলা: রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতি ও পুলিশের সোর্সের ওপর হামলার প্রস্তুতির সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কুত্তা ফারুক’সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাই ও বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।

পুলিশ জানায়, ফারুকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মধ্যরাতে একটি মুরগির ফার্মে ডাকাতির পরিকল্পনা করছিল। একই সঙ্গে সম্প্রতি আদাবর এলাকার কিশোর গ্যাং নেতা বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেল গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে পুলিশের সোর্সদের ওপর হামলার প্রস্তুতিও নিচ্ছিল তারা।

এ ঘটনায় স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভাড়াটে সন্ত্রাসী আনার অভিযোগও করেছে পুলিশ।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানায় নেওয়া হয়।

এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। তারা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ তুলে ধরেন। তবে তাদের অভিযোগ, এ ধরনের অভিযানে গ্রেপ্তারের পরও অনেক আসামি অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, ফলে এলাকায় স্থায়ীভাবে অপরাধ দমন করা কঠিন হয়ে পড়ে।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

1

কোন সড়কে চলবে ব্যাটারিচালিত রিকশা, নির্ধারণ করবে সরকার

2

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

3

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

4

চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি, কয়েক ঘণ্টা পর মাদ

5

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

6

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্

7

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

8

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

9

ভোলায় হাফেজ শিক্ষক নিয়োগ দেয়া হবে, দ্রুত যোগাযোগ করুন

10

বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

11

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

12

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত, বাস্তবায়নের অপেক্ষা

13

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

14

শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো

15

আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান, সোমবার শুরু হতে পারে সংলাপ

16

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

17

বিয়ে করলে কি মানসিক রোগ ভালো হয়?

18

ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা

19

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

20