আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ব্রাজিল হারলেই মাথা ন্যাড়া করে দল ছাড়ার ঘোষণা ব্রাজিল সমর্থকের



মো. সবুজ : বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল নরওয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ভোলায় দেখা দিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা। এরই মধ্যে ভোলা সদর উপজেলার এক ব্রাজিল সমর্থক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন। ব্রাজিল হারলেই করবেন মাথা ন্যাড়া দুধ দিয়ে গোসল।

 রোববার ( জুলাই) বিকেলে নিজের ফেজবুক একাউন্ট থেকে লাইভে এসে ঘোষণা দেন ওই ব্রাজিল সমর্থক।

 ওই সমর্থকের নাম আবুল বশার। তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

 ওই সমর্থক জানান, প্রিয় দল ব্রাজিল যদি নরওয়ের বিপক্ষে হেরে যায়, তবে তিনি প্রকাশ্যে মাথা ন্যাড়া করে রাস্তায় দাড়িয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে দেবেন। তার এমন ঘোষণাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 তিনি দাবি করেন, ব্রাজিলের সামর্থ্য বর্তমান ফর্ম বিবেচনায় দলটি জয় পাবে বলেই তার দৃঢ় বিশ্বাস। তাই নিজের বিশ্বাসের প্রমাণ দিতেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।

 এদিকে তার এই ঘোষণার ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয়। এরপরই ব্রাজিল সমর্থক গুষ্টির মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ তার আত্মবিশ্বাসের প্রশংসা করছেন, আবার কেউ এটিকে নিছক ফুটবল-উন্মাদনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন।

একই এলাকার ব্রাজিল সমর্থক আল-আমিন বলেন, ব্রাজিল দলের প্রতি তার সমর্থন ভালোবাসার বহিঃপ্রকাশের কারনেই তিনি ঘোষণা দিয়েছেন। খেলায় জয় পরাজয় থাকবেই। তবে আমরা আত্নবিশ্বাসী যে ব্রাজিল নরওয়ের সঙ্গে জয় পেয়ে কোয়াটার ফাইনালে উঠবে।

এদিকে ব্রাজিল সমর্থকের এমন ঘোষণার পর ওই এলাকার ব্রাজিল সমর্থক গুষ্টিদের সবার নজর এখন ব্রাজিল-নরওয়ে ম্যাচের দিকে। ম্যাচের ফলাফলই বলে দেবে, নিজের ঘোষণায় অটল রাখতে ওই সমর্থককে সত্যিই কি মাথা ন্যাড়া দুধ দিয়ে গোসল করে দল ছাড়তে হবে? নাকি প্রিয় দল জয় পেয়ে কোয়াটার ফাইনালে অংশ নিবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

1

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

2

রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্প

3

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

4

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রে

5

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

6

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

7

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

8

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

9

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধু

10

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

11

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

12

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

13

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

14

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

15

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি: বিদ্যুৎমন্ত্র

16

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

17

পরীক্ষায় নকলের দায়ে এইচএসসির এক কেন্দ্রে ৫ পরীক্ষার্থীকে বহি

18

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

19

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

20