আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী



চ্যানেল ভোলা: সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না।

শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারত শেষে চাতলাঘাট এলাকায় আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয়, তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি হওয়ার কারণেই ভারত তাদের হত্যা করছে।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত এলাকায় হাসপাতাল, স্কুল-কলেজ, কর্মসংস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে, এসব সমস্যা সমাধানের পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এনসিপির এই নেতা বলেন, ভারতের সামনে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি প্রয়োজন। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আধুনিক অস্ত্র, টহল যান, প্রয়োজনীয় অবকাঠামো এবং উন্নত বেতন-ভাতা দিয়ে আরো শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সীমান্তে যে অন্যায় ও হত্যাকাণ্ড ঘটছে, আগামীর বাংলাদেশে তা আর হতে দেওয়া হবে না।

সীমান্ত এলাকার মানুষকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের প্রত্যেক নাগরিককে দেশের নিরাপত্তার প্রশ্নে একজন বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে।

সারজিস আলম বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। সীমান্তে ১০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করলে তাদের সহায়তায় হাজারো মানুষকে এগিয়ে আসতে হবে।

বিএনপির উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, বিএনপি যদি জনগণ ও দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেয় এবং ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে, তাহলে এনসিপি শুধু বিরোধীদল নয়, বাংলাদেশের ছাত্রজনতাও তাদের পাশে থাকবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, জেলা আহ্বায়ক খালেদ হাসান, উপজেলা আহ্বায়ক মো. ফারুক উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্যসচিব মাহবুব জামান শিহাব।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

1

কার্যকর হলো নবম পে স্কেল, কবে মিলবে বর্ধিত বেতন?

2

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় যে দুই

3

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

4

লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

5

দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতু

6

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল, পাওয়া যাবে নভেম্বর পর্যন্ত

7

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

8

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

9

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

10

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...

11

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

12

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইন

13

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

14

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্

15

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

16

শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় অ

17

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

18

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

19

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

20