আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি



১৪৪ ধারা জারির মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হবিগঞ্জে প্রবেশের পথে পুলিশের বাধার মুখে পড়েছে। এসময় এনসিপি নেতাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।

বহরে আছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনসহ আরও অনেকে।

আজ বুধবার বিকাল পৌনে ৫টার দিকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের প্রবেশপথ সাতগাঁও এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। ঘটনাস্থলে পুলিশ ও এনসিপি নেতাদের মধ্যে বাদানুবাদ চলছে। একই সময়ে দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

বুধবার বিকাল ৪টায় জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন আগামীর সময়কে জানান, হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতাদের হবিগঞ্জে প্রবেশের কথা ছিল। কিন্তু পুলিশ পথে বাধা দিয়ে তাদের আটকে দিয়েছে।

অন্যদিকে ছাত্রদলের এক শীর্ষ নেতা বলেন, ১৪৪ ধারার কারণে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে না। তবে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান করছেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বুধবার সকাল থেকেই টাউন হল, জেলা প্রশাসকের কার্যালয়, সদর মডেল থানা, আদালত এলাকা, টাউন হল রোড, চৌধুরীবাজার, কালীবাড়ি রোড, রাজনগর ও শায়েস্তানগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টাউন হলের সামনে পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ নেতারা সোনালী ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে পৌঁছে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে সারজিস আলম দাবি করেন, হামলায় একজন কর্মীর একটি চোখ নষ্ট হয়েছে, জেলা এনসিপির নেতা মুবিনের হাত ভেঙেছে এবং তিনি নিজেও আঙুলে আঘাত পেয়েছেন।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনজি-মোটরসাইকেল দুর্ঘটনা মায়ের বুক শূন্য করে চলে গেলেন ফয়

1

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

2

দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

3

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

4

দীর্ঘায়ুর খোঁজে এবার প্রেমিকার ঋতুস্রাবের রক্ত সংরক্ষণ

5

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

6

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, ১১ মাসে শোধ ৪১৩ কোটি ডলার

7

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

8

দক্ষিণাঞ্চলে বারোমাসি লেবু চাষ সম্প্রসারণের উদ্যোগ

9

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

10

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরি

11

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

12

বউ প্রেমিকের বাড়ি, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্

13

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

14

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধ

15

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

16

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

17

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

18

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

19

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

20