আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস



হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর এক চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় হামলাকারী হিসেবে এক ছাত্রদল নেতার নাম প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামলার সময়কার একটি ছবি শেয়ার করে তিনি এ দাবি করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘যে সন্ত্রাসীর হামলায় আমাদের ভাই আলিফের একটি চোখ সারাজীবনের জন্য হারিয়ে গেছে, তার নাম নাজমুল হাসান অনি। সদস্য সচিব, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদল।’

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘বিচার কি হবে?’

এর আগে এনসিপির সহযোগী সংগঠন নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন জানান, আলিফ চৌধুরীর অস্ত্রোপচার সম্পন্ন হলেও তার বাম চোখের দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আলিফের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে তার বাম চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একটি চোখ চিরতরে আলো হারিয়েছে। ডান চোখটি ভালো আছে। এখন তাকে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছে এনসিপি। পরে শহরে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আরেক দফা সংঘর্ষ হয়। এতে সারজিস আলমসহ কয়েকজন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেদিন সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে স্টাফ কোয়ার্টার এলাকায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সারজিস আলমের গাড়িকেও ধাওয়া করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি শহরের সোনালী ব্যাংকের একটি ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

এনসিপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় মিডিয়া টিম বহনকারী একটি মাইক্রোবাসে ভাঙচুর এবং সাংবাদিকদের মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর

1

মা-তিন মেয়েকে হত্যায় প্রতিবেশীর আহাজারি, ‘আমিতো একটা মানুষকে

2

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

3

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

4

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

5

দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতু

6

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

7

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে

8

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

9

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

10

মিলাদুন্নবীর রাতে বিশেষ ইবাদত আছে কি?

11

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

12

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

13

আজ জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

14

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

15

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

16

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

17

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

18

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

19

স্বামীকে খুন করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

20