আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বর্তমান রাজস্ব পরিস্থিতি ও কর ফাঁকির বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপের তথ্য তুলে ধরেন। যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল-এর এক প্রশ্নের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অংশের রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত সাময়িকভাবে মোট ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে।

কর ফাঁকি রোধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, কাস্টমস সংক্রান্ত কর ফাঁকির দায়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭০২টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে আইনি প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে এরইমধ্যে কাস্টমস সংক্রান্ত ১ হাজার ২৯২টি মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

ভবিষ্যতে রাজস্ব আহরণ আরও বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, রাজস্ব বাড়াতে মূলত দুইমুখী কৌশল অবলম্বন করা হচ্ছে। ‘ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে কর ছাড় বা ট্যাক্স এক্সপেন্ডিচার যথাসম্ভব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজস্ব ফাঁকি রোধ ও বকেয়া আদায়ে পোস্ট ক্লিয়ারেন্স অডিট, ঝুলে থাকা মামলা ও বকেয়া নিষ্পত্তি, নিলাম প্রক্রিয়া গতিশীল করা, ব্যাংক গ্যারান্টি নগদায়ন, অনিষ্পন্ন চালান দ্রুত খালাস এবং ডেফার্ড পেমেন্ট ইত্যাদি খাত হতে অতিরিক্ত রাজস্ব আদায় কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেই সঙ্গে খাতভিত্তিক শুল্ক-কর অব্যাহতি প্রজ্ঞাপন পর্যায়ক্রমে বাতিল করা, আমদানি-রপ্তানি কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড-ভিত্তিক কাস্টমস কার্যক্রম, ই-পেমেন্ট, ই-ফাইলিং এবং স্বয়ংক্রিং ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ এবং  বিলাসী পণ্য ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে শুল্ক-কর হার বৃদ্ধি করা।




 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউজ ‘মুর'

1

বৃষ্টি থেমেছে, দুর্ভোগ থামেনি: ৯ দিন ধরে পানিবন্দি মনপুরার হ

2

তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

3

ইউটিউবকে টেক্কা দিচ্ছে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলি

4

ট্রাম্প-মেলানিয়ার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা

5

বেতন না পাওয়া সেই শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

6

ব্রেন টিউমারের ৫ লক্ষণ

7

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

8

প্রকৌশলী থেকে রাজনীতির মাঠ, ইশরাকের ক্যারিয়ারে নানা মোড়

9

১৩৫ দিনেই কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

10

শিক্ষক প্রশিক্ষক নেবে আস-সুন্নাহ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্

11

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

12

ভোলায় মানববন্ধন ‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি ম

13

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

14

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

15

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

16

শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস

17

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

18

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

19

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

20