আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ ঘণ্টার অভিযানে ফলস সিলিং থেকে গ্রেফতার প্রযোজক মামুন

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: রাজধানীর গুলশানে নাটকীয় অভিযানে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে গুলশানের একটি বাসায় প্রায় ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মামুন। তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর গুলশান থানার পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান জানান, প্রথমে বাসার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বাথরুমের ফলস সিলিং সন্দেহজনক মনে হলে সেখানে অনুসন্ধান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, চাকরি ও ডিলারশিপ দেওয়ার নামে প্রতারণা, গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎ এবং কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে একাধিক মামলাও রয়েছে।

তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, এর আগেও গত বছরের অক্টোবরে একটি প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন মির্জা আবুল বাশার মামুন।

নাটকীয় এই গ্রেফতারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি ফোনকলেই আইনি জটিলতায় ১৪ বছরের সংসার

1

১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে

2

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধ

3

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

4

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

5

ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ টিয়ার গ্যাস

6

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

7

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

8

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

9

কিডনি বিক্রি করে আইফোন ১৮, ভাইরাল এআই ছবি বানানোর সেরা প্রম্

10

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

11

মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, পুলিশি অভ

12

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

13

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

14

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

15

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল ম

16

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী—ছাত্রদলের হামলায় চোখ হারালেন আলিফ

17

হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার

18

ভোটে দাঁড়াবেন বলে ওমরা করতে যাচ্ছেন হিরো আলম

19

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

20