আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ



মো: নোমান, চরফ্যাশন : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাদ আছর সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে চরফ্যাশন ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কাজী মাওলানা হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা সভাপতি অহিদ ফয়সাল, সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি, জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদের সদস্যসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা হারুনুর রশিদ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। একই সঙ্গে আহত যোদ্ধাদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়, স্বাধীন মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধের দাবি পূরণ করতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এসব দাবি আদায় করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন কোনোভাবেই ব্যর্থ না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব

1

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের বের করে দিলেন বিএনপি

2

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

3

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্য মন্ত্রী পার্থ

4

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

5

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় ২৯৫ বিদেশি মেডিকেল শিক্ষ

6

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

7

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

8

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

9

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

10

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

11

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

12

নেপালে পাহাড়ি ঢলের গতিপথ কোন দিকে, পদ্মায় পৌঁছাবে?

13

মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

14

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

15

প্রতিবন্ধী ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

16

হাসপাতালে রোগীর মাথায় ভেঙে পড়ল ছাদ!

17

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা, ওসিসহ আহত ৮

18

খুলনার আলোচিত সেই করিম প্রতারণা মামলায় ঢাকায় গ্রেফতার

19

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

20