আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার



মো. সবুজ: ভোলার চরফ্যাশন উপজেলায় কালা মিয়া (৮০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে উপজেলার বন বিভাগের অফিস সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কালা মিয়া চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি মৃত সৈয়দ তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে জীবনযাপন করছিলেন কালা মিয়া। তিনি উপজেলার বন বিভাগের অফিস সংলগ্ন মসজিদ এলাকায় নিয়মিত ঘোরাফেরা করতেন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, প্রাকৃতিক প্রয়োজনে পুকুরপাড়ে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া চ্যানেল ভোলাকে জানান, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

1

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

2

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্

3

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্

4

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

5

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

6

একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

7

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

8

মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ,

9

লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জ

10

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

11

ব্যবসায়িক সিন্ডিকেটদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

12

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

13

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: ব

14

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

15

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

16

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

17

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণ

18

এলপিজির দাম বৃদ্ধি, জামায়াতের উদ্বেগ

19

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

20