আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন



মো. সবুজ: পুলিশ সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল, ১০ শয্যার এমআই সেন্টার এবং আধুনিকায়ন করা মেহমানখানার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে এসব স্থাপনার উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

নবায়ন করা হাসপাতালটিতে ১০টি শয্যা, পৃথক কোয়ারেন্টাইন কক্ষ এবং আধুনিক মেডিসিন স্টোরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পুলিশ সদস্যদের আবাসন ও অতিথি আপ্যায়নের সুবিধা আরও উন্নত করতে মেহমানখানাও আধুনিকায়ন করা হয়েছে।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কর্মস্থলের কাছেই দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতেই হাসপাতাল ও এমআই সেন্টারের আধুনিকায়ন করা হয়েছে।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পুলিশ সুপার আধুনিক হাসপাতাল, এমআই সেন্টার, কোয়ারেন্টাইন কক্ষ, মেডিসিন স্টোর এবং আধুনিকায়ন করা মেহমানখানা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

1

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

2

বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

3

যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ

4

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

5

বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমা

6

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

7

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন করল

8

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

9

মাইর একটাও মাটিতে পড়বে না

10

২০২৭ সালের বইয়ে বড় পরিবর্তনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

11

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল, পাওয়া যাবে নভেম্বর পর্যন্ত

12

ফেসবুক পোস্টে দলীয় সমালোচনা করে পদ হারালেন চরফ্যাশনের ছাত্রদ

13

টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্য রাখতে পারেননি রাহুল

14

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

15

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাসের শিশুকে কাঁচি দিয়ে কুপিয়ে

16

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

17

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

18

ভোলায় ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

19

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

20