আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার



মো. মেহেদী হাসান, মনপুরা: প্রকৃতির একের পর এক বৈরী আচরণে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা। কিছুদিন আগেই টানা ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে দীর্ঘদিন জলাবদ্ধতার মধ্যে মানবেতর জীবন কাটিয়েছিল হাজারো পরিবার। সেই দুর্ভোগ কাটতে না কাটতেই আবারও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, যা নতুন করে জনদুর্ভোগ বাড়িয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে মনপুরাজুড়ে টানা মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও বসতবাড়ি আবারও প্লাবিত হতে থাকে। অনেক এলাকায় বাড়ির আঙিনা, উঠান এবং চলাচলের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাড়ির ভেতর দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। এতে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়াও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ আগেও দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় চরম কষ্টে দিন কাটাতে হয়েছিল। সেই দুর্ভোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে না ফিরতেই আবারও ভারী বর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা বলেন, “উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেসব এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সেসব এলাকার খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা এবং জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহায়তা নিয়ে দাঁড়াবে।”

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই দ্বীপ উপজেলার মানুষ এখন বৃষ্টির তীব্রতা কমার অপেক্ষায় দিন গুনছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে, যাতে বারবার এমন মানবিক সংকটের মুখোমুখি হতে না হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

1

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

2

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

3

শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান

4

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

5

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

6

ছিঁড়ে গেল রাশমিকার টেন্ডন, কতটা ভয়াবহ হতে পারে এটি?

7

নবম পে-স্কেল: অনুমোদন পেলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন, যত হবে বেত

8

হারিকেন নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন প্রধানমন্ত্রী

9

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

10

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

11

প্রেমিকার ৩৪০০ চুমুতে বিপাকে প্রেমিক, ভিডিও ভাইরাল

12

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

13

সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল

14

বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পা

15

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

16

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

17

মাত্র ১০০ টাকার জন্য ১৫ বছর পর পাওনাদারের দরজায় শমসের আলী

18

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

19

এসএসসির ফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

20