আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা



চ্যানেল ভোলা : নাটোরের নলডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আশ্রয় নিয়েছে মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম। বুধবার (৮ জুলাই) সরেজমিন দেখা যায়, উপজেলার মাধনগর ৮নং ওর্য়াড বিএনপির কার্যালয়ে কাঁথা, বালিশ, তোশকসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন তিনি।

জাহিদুল ইসলাম বাঁশিলা গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, সারাদিনের কাজ শেষ করে সেখানেই খাওয়া-দাওয়া করেন তিনি, ঘুমানও সেখানেই। ঝড়, রোদ, বৃষ্টি যা-ই হোক, সেখানেই থাকতে হচ্ছে তাকে। বিএনপি করে দীর্ঘ ১৭ বছরে নির্যাতনের শিকার এ নেতা হারিয়েছেন সংসার, পরিবারের আপনজন।

উপজেলার বাঁশিলা ৮ নং ওর্য়াড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম খান সিরাজ, মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রায়হান মিনা, ছাত্রদলের কর্মী শাকিল খান বিষয়টি নিশ্চিত করেন।

তারা বলেন, জাহিদুল ইসলাম ভাই খুবই অসহায় এবং দলপ্রেমী মানুষ। তিনি বাধ্য হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। আমরা চাই রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসন তার একটি স্থায়ী ব্যবস্থা করে দেয়। এটা আমাদের প্রত্যাশা।

নির্যাতিত নেতা ও স্থানীয় কণ্ঠশিল্পী জাহিদুল ইসলাম অমি বলেন, বছরের পর বছর আমি অন্যের বাড়িতে আশ্রয় থেকেছি। কতদিন আর থাকা যায়। বিএনপির রাজনীতি করার কারণে হারিয়েছি পরিবার। ছেড়ে গেছে স্ত্রী-সন্তান ও পিতা।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক অভিভাবক খোঁজ নেননি, কেউ কথা দিয়ে কথা রাখেনি। রাজনৈতিক নেতা ও সরকার প্রধানের কাছে আমার দাবি, জীবনে চলার মতো তারা যেন একটা ব্যবস্থা করে দেন।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরের নিরাপত্তায় বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

1

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরও ৪ জন

2

জাসদ থেকে জামায়াত, এক ভিডিওতে শেষ এমপি নজরুলের রাজনৈতিক ক্যা

3

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্

4

বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুঁচি করবেন না: রুমিন ফারহানা

5

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

6

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

7

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

8

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

9

বিল দিতে না পারায় কেটে নেওয়া হলো তরুণীর চুল, ভিডিও ভাইরাল

10

জ্বর কমলেই নয়, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে

11

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

12

ভোলা-বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার

13

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

14

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

15

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

16

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

17

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

18

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

19

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

20