আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ



ভোলা প্রতিনিধি: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে জেলা এনসিপির উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা হবিগঞ্জে সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অপশক্তি কিংবা হামলা-মামলা দিয়ে এনসিপির নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।

এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. এবিএম নুরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, আল আমিন মামুন, যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ ও সদর উপজেলা যুব শক্তির আহ্বায়ক আতিউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা এনসিপির আহ্বায়ক নাসরিন জাহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াসসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

1

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি

2

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

3

কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যা

4

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

5

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

6

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত, বাস্তবায়নের অপেক্ষা

7

মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পাসের হার ৫৫.৪৫ শতাংশ

8

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

9

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

10

বিনামূল্যে ওমরাহর সুযোগ পাচ্ছেন ১ হাজার মানুষ, যারা থাকছেন ত

11

টঙ্গীতে থানার ভেতরেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

12

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল

13

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

14

বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পা

15

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

16

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

17

শনিবার শুরু হচ্ছে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য, থাকছে ছয় দিনব্

18

মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুইজন, কে পেলেন কোন মন্ত্রণালয়?

19

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

20