আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

হত্যার পর সেই বাড়িতে গোসল, খেজুর-শসাও খান দুজন



রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর ওই বাড়িতেই ইয়াবা সেবন ও শষা-খেজুর খেয়ে গোসল করেন হত্যাকারী।

রোববার (২৩ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে জরুরী সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। নিজ বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গলায় গামছা ও রশি পেঁচিয়ে তাদের হত্যা করা হয় বলেও জানান তিনি । ‎ ‎গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস নামে দুই যুবক। ইয়াবা সেবনের আলামত থেকেই পুলিশ অভিযান শুরু করলে ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। ‎ ‎পুলিশ কমিশনার জানায়, বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের বিল্ডিং দিয়ে ওই শিক্ষকের বিল্ডিং এর ছাদে এসে ইয়াবা সেবন করতে প্রবেশ করেন। পরে ছাদে বসেই তারা ইয়াবা সেবন করলে শিক্ষক গণপতি চক্রবর্তী টের পেলে উপরে যান।

এক পর্যায়ে তাদের সামনে ওই শিক্ষক গেলে খুনিরা তাদের পরিচয় সমাজে জেনে যাওয়ার ভয়ে শিক্ষকের গলার গামছা কেড়ে নিয়ে সেই গামছা পেঁচিয়েই তাকে হত্যা করে। ‎ ‎পুলিশ আরো জানায়, গণপতি চক্রবর্তী বাঁচার আকুতি করে চিৎকার করলে শব্দ শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সিঁড়িতেই পুরনো গামছা পেচিয়ে তাকেও হত্যা করা হয়।

একে একে মায়ের চিৎকার শুনে মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে আসলে তাকেও গামছা পেঁচিয়ে প্রথমে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় খুনিরা। পরে গামছা ও রশি পেঁচিয়ে প্রার্থীকে হত্যা করা হয়। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী প্রার্থীকে হত্যা করতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ব্যহত হয়। ‎ ‎এদের তিনজনের মৃত্যুর পর ঘুমন্ত অবস্থায় শিশু প্রিয়মকে হত্যা করে এই দুই যুবক। তার তার মৃত্যু নিশ্চিত করতে গলায় কাপড় পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলেও জানিয়েছে পুলিশ।                                                                                                                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

1

সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

2

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

3

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

4

বউ প্রেমিকের বাড়ি, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্

5

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

6

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

7

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

8

কমতে যাচ্ছে মোবাইলে কথা বলার খরচ

9

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

10

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

11

৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার প্রধান বাস টার্মিনাল

12

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রক

13

জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা

14

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

15

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

16

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

17

অনুমোদিত পে-স্কেলে বেতন কেমন হবে, জানালেন তথ্য উপদেষ্টা

18

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪%, জিপিএ-৫

19

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

20