আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত



চ্যানেল ভোলা: স্বপ্নে মৃত্যু দেখলে অধিকাংশ মানুষ ভয় পেয়ে যান। অনেকেই মনে করেন, এমন স্বপ্ন হয়তো নিজের বা প্রিয়জনের মৃত্যুর পূর্বাভাস। কিন্তু ইসলামি স্বপ্নতত্ত্বে বিষয়টি এতটা সরল নয়। শরিয়তে এমন কোনো নির্দেশনা নেই যে, স্বপ্নে মৃত্যু দেখলেই বাস্তবে মৃত্যু অবশ্যম্ভাবী। বরং প্রাচীন মুসলিম স্বপ্ন-ব্যাখ্যাকারীরা বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় এর ভিন্ন ভিন্ন সম্ভাব্য ব্যাখ্যা উল্লেখ করেছেন।

কেউ যদি স্বপ্নে নিজেকে মারা যেতে দেখেন, এরপর আবার জীবিত হয়ে ওঠেন, তাহলে তা গুনাহ থেকে তওবার ইঙ্গিত হতে পারে। আর যদি কেউ স্বপ্নের ভেতর ‘কখনো মৃত্যু হবে না’ বলে ধারণা করে থাকেন, তাহলে এটা তার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার ইঙ্গিত হতে পারে।

কোনো ব্যক্তি যদি অসুস্থ না হয়েও স্বপ্নে নিজের মৃত্যু দেখেন, তাহলে তা দীর্ঘায়ুর ইঙ্গিত হতে পারে। আবার কেউ যদি মৃত হয়ে পুনরায় মারা যেতে দেখেন এবং সেখানে কান্না ও বিলাপ না থাকে, তাহলে তা তার পরিবারের আনন্দ বা শুভ ঘটনার প্রতীক হতে পারে।

স্বপ্নে নিজের জানাজা, দাফন কিংবা কাফন দেখারও বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। কোথাও তা দ্বীনি দুর্বলতার প্রতি সতর্কবার্তা, কোথাও দুনিয়াবি পরিবর্তন, আবার কোথাও সামাজিক অবস্থার পরিবর্তনের ইঙ্গিত। একইভাবে স্বপ্নে স্ত্রী, সন্তান বা পরিচিত কারও মৃত্যু দেখার ক্ষেত্রেও একাধিক সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ ব্যক্তির অবস্থা, স্বপ্নের ধরন এবং পারিপার্শ্বিকতা অনুযায়ী ব্যাখ্যা পরিবর্তিত হতে পারে।

এগুলো মুসলিম মনীষীদের অভিজ্ঞতার আলোকে প্রস্তাবিত সম্ভাব্য ব্যাখ্যা। তাই কোনো স্বপ্ন দেখে আতঙ্কিত হওয়া বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী মনে করা একদমই উচিত নয়।

একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাস্তব মৃত্যুর প্রস্তুতি নেওয়া। স্বপ্নে মৃত্যু দেখা যদি আমাদের গাফিলতি ঝেড়ে ফেলে আখিরাতের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়, তবে সেটিই হবে এ ধরনের স্বপ্নের সবচেয়ে বড় শিক্ষা।

তথ্যসূত্র: ইবনে সিরিন, তফসিরুল আহলাম: ৭৩-৭৪, আল-মাকতাবাতুত তাওফিকিয়্যাহ, কায়রো 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

1

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

2

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

3

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

4

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

5

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

6

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণা

7

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

8

হামলার ১ দিন পর অনলাইনে এনসিপির অভিযোগ গ্রহণ

9

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

10

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

11

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

12

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

13

আজ মা পরীর জন্মদিন

14

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে রাষ্ট্রের নেতৃত্ব শিক্ষা

15

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

16

জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তন করলেন আর্জেন্টিনা সমর্থক

17

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নি

18

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি : আসিফ ন

19

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

20