আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল



সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগের বাড়ি নওগাঁ, নাটোর ও রাজশাহী এলাকায়।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ রেজায়ে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিয়াদের শিফা থানার আওতাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার ওই কারখানায় আগুন লাগে গতকাল দুপুরের দিকে। উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় শুরুতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।

জানা যায়, নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়, দুনাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক (পিতা: মো. সাইদুর রহমান), মো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামাণিক), মো. মোহন (পিতা: গুফফার প্রামাণিক), মো. সুমন (পিতা: গুফফার প্রামাণিক) ও মিনহাজ।

এবং বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল (পিতা: মজনু) এবং সাদনগর গ্রামের সাগর রয়েছেন। তবে মিনহাজের সুনির্দিষ্ট গ্রামের নাম এখনও জানা যায়নি।

নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার মরুগ্রাম ও ডাংগাপাড়া গ্রামের শ্যামল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চাইল দুদক

1

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

2

দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

3

ভারতের বিদ্যুৎ কিনতে এবার দিতে হবে ‘সেটেলমেন্ট চার্জ’

4

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

5

বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ আগস্ট

6

জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রম

7

সমাবেশে যোগ দিতে গোলাপগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

8

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

9

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, আছে ভূমিধসের আশঙ্কা

10

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

11

কিডনিতে পাথর ঠেকাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

12

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

13

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

14

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

15

পুলিশের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে ডোপটেস্টের মাধ্যমে

16

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া

17

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার

18

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

19

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

20