আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের



তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিওটির ক্যাপশনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।

ভিডিও বার্তাটির দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন।

সোহেল তাজ বলেন, আজকে ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। আমি প্রাক্তন গণভবন, বর্তমানে যেটা জুলাই ৩৬ জাদুঘর করা হয়েছে, এর সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ। বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এখানে এসেছেন জাদুঘরটা প্রদর্শন করতে।

তিনি বলেন, বাংলাদেশের সব মানুষ প্রত্যক্ষদর্শী বা স্বচক্ষে যে গণহত্যা দেখেছিল, এই গণভবন থেকে সেটা পরিচালনা করা হয়েছিল। গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন, তাদের আত্মীয়স্বজন বা সাধারণ মানুষ বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এই জুলাই জাদুঘর দেখতে এসেছেন। স্বচক্ষে দেখতে এসেছেন শেখ হাসিনার সরাসরি নির্দেশে এখান থেকে কীভাবে পরিচালনা করা হয়েছিল, এখান থেকে কীভাবে নির্দেশনা এসেছিল নির্বিচারে গুলিবর্ষণ করতে।

জাদুঘরে দর্শনার্থীদের ভিড়ের কথা তুলে ধরে তিনি বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারে প্রচণ্ড ভিড় এবং এখানে প্রতিদিন ভিড় থাকে।

শেখ হাসিনা দেশে ফিরবেন; এমন আলোচনা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবে। আমি মনে করি এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। আপনার সাজা যেটা হয়েছে, সেটার সম্মুখীন হন। জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।

ভিডিওতে জাদুঘরের সামনে দীর্ঘ সারির দৃশ্য দেখিয়ে সোহেল তাজ বলেন, এখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে, ভিড় করছে। মিরপুর রোডের মতো ব্যস্ত একটা রাস্তা, লাইন করে সবাই দেখার জন্য আসছে।

সবশেষে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপির বিরুদ্ধে মনপুরায় বিক্ষোভ

1

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

2

নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস

3

মেসিকে নিয়ে যে ভবিষদ্বাণী করলেন এমবাপ্পে

4

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

5

২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, ক্ষুব্ধ মনপুরাবাসী

6

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

7

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

8

হাতকড়াকে আমরা নববধূর চুড়ির মতো মনে করি: কাদের সিদ্দিকী

9

সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল

10

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

11

ভোলায় হাফেজ শিক্ষক নিয়োগ দেয়া হবে, দ্রুত যোগাযোগ করুন

12

প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কড়া সতর্কবার

13

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩০ হাজার টাকা

14

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: প

15

তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বৃদ

16

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

17

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

18

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

19

২০২৫ সালে জামায়াতের আয়ের চেয়ে ব্যয় বেশি

20