আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে বিএনপি ও যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল



মো মামুন হাজী লালমোহন : ভোলার লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু এবং লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (১৭ আগস্ট) বিকেলে  লালমোহন উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি ও লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির
হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।
​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, মো. শফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন এবং লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
​দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পরে অসুস্থ দুই নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন করিমরোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

1

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

2

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

3

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার

4

মুশফিককেও কোচিংয়ে আনার পরিকল্পনা বিসিবির

5

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

6

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

7

নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স

8

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ফেসবুকে

9

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

10

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা

11

৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে টিসিবি

12

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

13

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

14

চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা

15

ভোলায় চাঁদাবাজি ও মারধরের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

16

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন করল

17

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্

18

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

19

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

20