আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম



মো:মেহেদী হাসান, মনপুরা: নির্বাচনের আগে বাজার ও খালের খাজনা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। নির্বাচনের পর বাজার ও খাল উন্মুক্ত করা হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুন) মনপুরার হাজীরহাট বাজার ঘুরে দেখা যায়, তেলাপিয়া মাছ ২৫০-২৮০ টাকা, পাঙ্গাশ ১৯০-২০০ টাকা এবং অবৈধভাবে ধরা পাঙ্গাশের পোনা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যও বিক্রি হচ্ছে চড়া দামে।
স্থানীয়দের অভিযোগ, বাজারে কোনো কার্যকর তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নিচ্ছেন। এছাড়া বিভিন্ন খালে মাছ ধরতে গেলেও সাধারণ জেলেদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা বলেন, খাজনা তুলে দেওয়ার সিদ্ধান্ত ভালো উদ্যোগ হলেও কিছু অসাধু ব্যক্তির কারণে সাধারণ মানুষ এখনো এর সুফল পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা চ্যানেল ভোলাকে বলেন, “কাঁচাবাজারে কোনো নির্ধারিত মূল্য নির্ধারণ করা হয়নি। এছাড়া খালে জাল বসানোরও কোনো অনুমতি নেই।”

তিনি আরও জানান"বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা খালে মাছ শিকারে অবৈধভাবে টাকা আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হবে।"


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় সাংবাদিক-গ্রামবাসীর উদ্যোগে উপকূলের কাছে বালু উত্তোল

1

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা

2

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

3

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দ

4

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

5

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্র

6

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রো

7

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

8

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

9

চিকিৎসা বিল ৮২ লাখ টাকার খবর, যে ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উ

10

জুলাই থেকেই পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন যেভাবে পাবেন চাক

11

জাপানের আগ্রহে গতি পাচ্ছে ভোলা-বরিশাল সেতু প্রকল্প

12

শেখ হাসিনা দেশে ফিরবে না দল টিকিয়ে রাখতে এসব বলছে: ভোলায় পার

13

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

14

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

15

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

16

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, আছে ভূমিধসের আশঙ্কা

17

‘হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়’—সংসদে ডেপুটি স্প

18

স্পেন-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

19

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

20