আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা



মো. মেহেদী হাসান, মনপুরা প্রতিনিধি:
ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই রাতে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে মনপুরা থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মনপুরা ইউনিয়নের কুলাগাজীর তালুক এলাকার রামনেওয়াজ মাছঘাটসংলগ্ন বেড়িবাঁধের কাঁচা সড়কে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. রকি (২৯) ও মো. সোহাগ (২৪) নামে দুইজনকে আটক করা হয়। তবে তাদের সহযোগী মো. ফরিদ (৩৫) পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশের দাবি, আটক দুই যুবকের দেহ তল্লাশি করে পৃথকভাবে ১০ পিস করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ০.২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৮ হাজার টাকা। পরে সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি পলাতক ফরিদের সহায়তায় ইয়াবা সংগ্রহ করে মনপুরা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে এ দাবি পুলিশের; এর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

এ ঘটনায় মনপুরা থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান বাদী হয়ে গ্রেপ্তার দুইজন ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি

1

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

2

পানির ড্রামে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

3

রোহিঙ্গা সংকটের ১০ বছরকে ২০ বছরে নেওয়া যাবে না: পররাষ্ট্র প্

4

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

5

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বড় পরিকল্পনা

6

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

7

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গ

8

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

9

হাসপাতালে রোগীর মাথায় ভেঙে পড়ল ছাদ!

10

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

11

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

12

আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের কারণেই শেখ হাসিনার পতন: বরকত উ

13

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

14

উন্নয়নের মাঝেই দুর্ভোগ, জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার ৬০

15

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

16

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

17

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

18

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

19

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি

20