আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উদ্যোগ



নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সেতু অবকাঠামো খাতে প্রায় . বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন কোম্পানি এবং বাংলাদেশের বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে ভোলাবরিশাল শরীয়তপুরচাঁদপুর সেতু নির্মাণে বিনিয়োগ বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে।

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন পর্যটন মন্ত্রণালয় (এমএলআইটি) ভোলাবরিশাল সেতু নির্মাণের জন্য দেশটির অন্যতম বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন লিমিটেডকে নির্বাচিত করেছে। প্রকল্পে স্থানীয় অংশীদার হিসেবে কাজ করছে স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড।

সম্প্রতি অনুষ্ঠিত জাপানবাংলাদেশ যৌথ প্ল্যাটফর্মের অষ্টম সভায় ভোলাবরিশাল সেতু প্রকল্পের অগ্রগতি, জাপানি বিনিয়োগ এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রকল্পের পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ভোলাবরিশাল শরীয়তপুরচাঁদপুর সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ মধ্যাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে সড়ক যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য শিল্পায়নের গতি বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেতসুর বাংলাদেশে বিনিয়োগ প্রকল্প সম্প্রসারণে গত কয়েক বছর ধরে কাজ করে আসছে স্ট্যালিয়ন ক্যাপিটাল। প্রতিষ্ঠানটি বিনিয়োগ কাঠামো প্রণয়ন, প্রকল্প উন্নয়ন, কৌশলগত পরামর্শ এবং স্থানীয় অংশীদার হিসেবে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করছে।

স্ট্যালিয়ন ক্যাপিটালের চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন,
"বাংলাদেশের অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। ভোলাবরিশাল সেতু শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়; এটি দক্ষিণাঞ্চলের অর্থনীতি, শিল্প কর্মসংস্থানের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।"

তিনি আরও বলেন, "মিয়াগাওয়া কেনসেতসুর সঙ্গে আমাদের অংশীদারত্বের লক্ষ্য আন্তর্জাতিক মানের প্রযুক্তি, দক্ষতা দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা। প্রকল্পটির আর্থিক বিনিয়োগ কাঠামো এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে এটি জাপানি অংশীদারদের জন্য বাস্তবসম্মত আকর্ষণীয় হয়।"

সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, বাংলাদেশে বৃহৎ অবকাঠামো প্রকল্পে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকারি নীতিগত সহায়তা কার্যকর অংশীদারত্ব নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জাপানসহ অন্যান্য দেশ থেকেও আরও বড় বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে।

স্ট্যালিয়ন ক্যাপিটালের মতে, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে জাতীয় অর্থনীতির সংযোগ আরও শক্তিশালী হবে। দীর্ঘমেয়াদে এসব অবকাঠামো প্রকল্প আঞ্চলিক অর্থনীতি, উৎপাদনশীলতা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৃহৎ অবকাঠামো প্রকল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থাও আরও বৃদ্ধি পাবে।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় সাংবাদিক-গ্রামবাসীর উদ্যোগে উপকূলের কাছে বালু উত্তোল

1

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

2

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

3

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

4

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

5

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

6

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

7

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

8

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

9

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

10

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

11

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

12

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

13

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

14

টিফিনের রুটিতে ব্লেড: তদন্তে মিলল ভিন্ন তথ্য, শিক্ষিকা বরখাস

15

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

16

স্বামীর সঙ্গে অভিমান করে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে জীবিত উদ্ধ

17

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

18

সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

19

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

20