আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা



চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনে ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের আবাসন নিয়ে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সতর্কবার্তা জারি করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। শহরটিতে সাম্প্রতিক এক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের কঠোর ব্যবস্থার কথা মাথায় রেখে ভ্রমণকারীদের অগ্রিম হোটেল নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ আগস্ট কলকাতায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসন তৎপর হয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে- এমন বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বিধি মেনে এসব হোটেল পুনরায় স্বাভাবিক নিয়মে চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।

এমন পরিস্থিতিতে কলকাতায় এসে থাকার জায়গা নিয়ে যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য ঢাকা ত্যাগ করার আগেই হোটেলের কক্ষের প্রাপ্যতা ও এর বর্তমান কার্যক্রম চালু আছে কি না, তা ভালোভাবে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে মিশন।

বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া রোগী ও তাদের সফরসঙ্গীদের (অ্যাটেনডেন্ট) ক্ষেত্রে কলকাতায় পৌঁছানোর আগেই হোটেল বুকিং সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে হোটেল থেকে হাসপাতালের দূরত্ব, বুকিংয়ের বৈধতা ও প্রাসঙ্গিক সুযোগ-সুবিধা সম্পর্কে আগেভাগেই খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপ-হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্রমণকালীন ভোগান্তি ও যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে বাংলাদেশি পর্যটক ও রোগীদের স্থানীয় নিরাপত্তা বিধি মেনে সতর্কতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করা উচিত।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

1

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

2

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

3

ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হা

4

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

5

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষা

6

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

7

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ

8

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার

9

নেপালে বন্যায় বাংলাদেশিদের হতাহতের বিষয়ে যা জানাল রাষ্ট্রদূত

10

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুব

11

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

12

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স

13

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকি

14

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

15

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

16

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

17

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি : পার্

18

একাধিক বিয়ের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

19

খাল খনন করেও বাঁচালেন কোটি টাকা, আলোচনায় ইউএনও

20