আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি



নিজস্ব প্রতিবেদক: আজ থেকে প্রায় ৩৫ বছর আগে। তখন কিশোরী হাজেরার বয়সই বা কত! পরিবারের প্রতি অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে এক আত্মীয় তাকে দালালের হাতে তুলে দেন। এরপর ট্রেনে করে তাকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের লাহোরে। সেখানে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হয় বলে দাবি হাজেরার।

সেই থেকে প্রিয় মাতৃভূমি ভোলা ও পরিবারের সদস্যদের সঙ্গে তার বিচ্ছেদ। দীর্ঘ ৩৫ বছর ধরে পরবাসে থেকেও নিজের শেকড় ও আপনজনদের ভুলতে পারেননি হাজেরা। নীরবে-নিভৃতে দেশের কথা, পরিবারের কথা মনে করে এখনও চোখের পানি ফেলেন তিনি।

হাজেরা জানান, লাহোরে অন্যের বাড়িতে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে তিনি দালালের কথিত দেনা পরিশোধ করে নিজের মুক্তি নিশ্চিত করেন। বর্তমানে তিনি লাহোরে এক শ্রমিকের স্ত্রী হিসেবে বসবাস করছেন। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে গেলেও একটি আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি—একবার নিজের বাবা, ভাই-বোন ও স্বজনদের দেখা পাওয়া।

যে পরিচয়টুকু মনে আছে:

হাজেরার স্মৃতিতে নিজের পরিবারের কিছু নাম এখনও গেঁথে আছে। তার বাবার নাম মহিজুল/মফিজুল ইসলাম এবং মায়ের নাম নূর জাহান নূরী। তার ভাইয়ের নাম নবী হোসেন। দুই বোনের নাম বকুলী ও রাবেয়া।

তার নিজের গ্রামের নাম কাছিয়া এবং পোস্ট তুলাতুলি, জেলা ভোলা।

৩৫ বছর আগে হারিয়ে যাওয়া সেই কিশোরী আজও স্বজনদের সন্ধানে অপেক্ষা করছেন। তার আকুতি—যদি ভোলার কাছিয়া বা তুলাতুলি এলাকার কেউ তার পরিবারের পরিচিত হন, কিংবা এমন কোনো পরিবারকে চেনেন যাদের ৩৫ বছর আগে হাজেরা নামে কোনো মেয়ে নিখোঁজ হয়েছিল, তাহলে যেন তাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়।

হাজেরার স্বজনদের খুঁজে পেতে একটি তথ্য, একটি পরিচিতি কিংবা একটি শেয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘ ৩৫ বছরের বিচ্ছেদের পর হয়তো এভাবেই তিনি ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া আপনজনদের।

স্বজনদের সন্ধান দিতে যোগাযোগ করুন:

এস এম রোকনুজ্জামান

টিম মেম্বার, ‘খোঁজ’

মোবাইল:০১৭১৬-৯৮২৬৬৯


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাফ ভাড়ার ২০ বছরের হিসাব, এক বাসচালকের বক্তব্যে নতুন বিতর্ক

1

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

2

ম্যাচ চলাকালে প্রেমিকাকে মেসেজ, শাস্তি পেলেন ক্রিকেটার

3

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

4

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বললো বিএসটিআই

5

স্পিকার মেজর (অব.) হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়

6

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

7

ভোলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

8

প্রবাসী আয়ে চাঙা দেশের রিজার্ভ

9

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

10

শশীভূষণে দুই জুলাই শহীদের কবর জিয়ারত করল ছাত্রদল

11

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

12

ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণ

13

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

14

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে

15

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান শিক্ষকসহ গ্র

16

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

17

কোনো দলকে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই: সেলিমা রহমান

18

ছাত্রদলের টিশার্ট পরে সারজিস-পাটওয়ারীর গাড়িতে হামলা

19

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

20