আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘এ রহমান ইলেকট্রনিক্স’-এর যাত্রা শুরু

 

Brother IT Digital

ভোলার বোরহানউদ্দিনের দক্ষিণ বাসস্ট্যান্ডে যাত্রা শুরু করেছে দেশের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘এ রহমান ইলেকট্রনিক্স’।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ বাসস্ট্যান্ডের মিয়া বাড়ী রাস্তার মাথায় ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

নতুন এই শোরুমে ওয়ালটনের রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, এ রহমান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মিঠু হান্নান এবং বিজনেস এক্সপানশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের আহমেদ আসিফুর রহমান।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম বলেন, নতুন শোরুম চালুর ফলে ভোলার মানুষের কাছে ওয়ালটনের প্রযুক্তিপণ্য ও সেবা আরও সহজলভ্য হবে। একই সঙ্গে ক্রেতারা আধুনিক পরিবেশে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটার সুযোগ পাবেন।

শোরুমের স্বত্বাধিকারী মিঠু হান্নান বলেন, ওয়ালটনের মতো দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। এই শোরুমের মাধ্যমে স্থানীয় ক্রেতারা সহজে ও সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের বিভিন্ন পণ্য কিনতে পারবেন।

অনুষ্ঠানে আমিন খান বলেন, ওয়ালটন এখন দেশের গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশে তৈরি পণ্যের প্রতি ক্রেতাদের আস্থার কারণেই ওয়ালটন বড় শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

1

চরফ্যাশনে আ.লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

2

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

3

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না

4

ভোলায় বাড়ছে ডেঙ্গুর শঙ্কা, মশক নিধনে পৌরসভার কার্যক্রম নিয়ে

5

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

6

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

7

সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল

8

এসএসসি ফলাফল: এক দশকের মধ্যে সর্বোচ্চ ফেল

9

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

10

১০ লিটারে যে পরিমাণ অকটেন চুরি করছে পাম্প

11

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

12

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

13

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

14

আগামীকাল ভোলায় আসছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল

15

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

16

টানা বৃষ্টিতে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি, আরও বৃষ্টির

17

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

18

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

19

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

20