আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত আবুল খায়ের, সাহায্যের আবেদন



মো. হাসান ফরাজী, বোরহানউদ্দিন: একসময় যে মানুষটি দিনভর কঠোর পরিশ্রম করে স্ত্রী-সন্তানদের মুখে হাসি ফোটাতেন। নিজের ঘাম ঝরিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করতেন, ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই মানুষটিই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুঞ্জেরহাট এলাকার ইয়াছিন দুবাই বাড়ির বাসিন্দা মো. আবুল খায়ের (৪২) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছেন। অর্থাভাবে বন্ধ হয়ে আছে তার প্রয়োজনীয় চিকিৎসা। তাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন স্বজনরা।

আবুল খায়ের পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি তিন সন্তানের জনক। তার ১ মেয়ে ও ২ ছেলে এবং স্ত্রীসহ ৫ জনের সংসার। যার একমাত্র উপার্জনকারী ছিলেন আবুল খায়ের। তার অসুস্থতায় এখন না খেয়ে দিন পার করছেন স্ত্রী-সন্তানরা।

স্বজনরা জানান, প্রায় ২ মাস আগে লিভারে ক্যান্সার ধরা পড়ে আবুল খায়েরের। এরপর থেকে ভোলা, ঢাকা ও বরিশালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে ধারদেনা করে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় করেছেন। বর্তমানে অর্থাভাবে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। ফলে প্রচণ্ড অসুস্থতায় মৃত্যুর প্রহর গুনছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে আবুল খায়েরের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এতে দরকার কয়েক লক্ষ টাকা, যা এই অসহায় পরিবারটির পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও প্রবাসীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবারসহ স্বজনরা।

আবুল খায়েরের বড় মেয়ে খাদিজা বেগম জানান, একসময় বাবার আয়েই ভালোই চলছিলো আমাদের সংসার ও পড়াশোনা। কিন্তু হঠাৎ বাবার লিভারে ক্যান্সার ধরা পড়ায় মুহূর্তেই বদলে গেছে পরিবারের চিত্র। এখন বাবার চিকিৎসা তো দূরের কথা, সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। অসুস্থ বাবাকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পুরো পরিবারের।

খাদিজা আরও বলেন, "বাবা ছাড়া আমাদের দেখার মতো আর কেউ নেই। আমি চাই, আমার বাবাকে চিকিৎসা করাতে সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিক। সবাই সাহায্য করলে বাবাকে আবার সুস্থ করে তুলতে পারবো।"

এলাকাবাসীরা জানান, আবুল খায়ের একজন পরিশ্রমী ভালো মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকায় তার পরিবার এখন চরম সংকটে পড়েছে। তার চিকিৎসায় সরকার, সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

সকলের সহযোগিতায় লিভার ক্যান্সারে আক্রান্ত আবুল খায়ের আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন এবং তার সন্তানদের মাথার ওপর বাবার ছায়া অটুট থাকবে।

বুল খায়ের বা তার পরিবারের সঙ্গে কথা বলতে এবং সাহায্য পাঠাতে যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে: ০১৭২৫-৫৩৯৪৭৫ (নগদ/বিকাশ)।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উ

1

‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শা

2

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

3

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

4

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

5

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

6

ভোলায় ২৬ লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণ, হস্তান্তরের আগেই ধ

7

ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬

8

শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু

9

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

10

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

11

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

12

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

13

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

14

সাকিবের পর এবার নওফেলের বাড়িতে আগুন

15

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

16

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

17

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

18

সাগরে মাছ শিকারে গিয়ে চরফ্যাশনের যুবক নিখোঁজ, ধোঁয়াশায় পরিবা

19

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

20