আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা:  বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টি, দমকা হাওয়া ও অতি জোয়ারে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। নদীর পানি তজুমদ্দিন পয়েন্টে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

একই সঙ্গে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় ভোলা-মনপুরা-হাকিমুদ্দিনসহ জেলার পাঁচটি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদীতে ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং নদীপথে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মাহাবুবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, সর্বশেষ পর্যবেক্ষণে তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএর ভোলা নদীবন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নৌবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় মনপুরা-হাকিমুদ্দিনসহ ভোলা জেলার পাঁচটি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর-ঢাকা নৌপথে ফেরি ও যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদী এলাকায় জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছেন। নদীতে জেলে নৌকা ও ছোট নৌযানের চলাচলও কমে গেছে।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

1

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

2

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

3

ইষ্ট বেকার প্রত্যাহারের নির্দেশ, মোড়ক বদলে চলছে প্রকাশ্যে বি

4

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

5

দুই দিনের মাথায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টা

6

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

7

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

8

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

9

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

10

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

11

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

12

সমাজকল্যাণ তহবিল থেকে ভোলায় ৩ জনকে চিকিৎসা সহায়তা

13

এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

14

বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারীদের বৈশিষ্ট্য

15

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

16

ঢাকা-১০ আসন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন

17

ভোলায় পুলিশ মেধা বৃত্তির সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ বিত

18

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

19

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

20