আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি



কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমরা ১১ দলীয় সংসদ সদস্যরা যদি সংসদ বয়কট করে রাজপথে আসি দুইদিনও টিকতে পারবেন না। সেজন্য ভালোর জন্যই বলছি দেশটা যদি চালাতে হয় ভালোভাবে চালান। জুলাই সনদ যদি মেনে নিতে আমাদের সমস্যা না থাকে তাহলে আপনাদের সমস্যা কিসের।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্যে করে আমির হামজা বলেন, এই মানুষগুলোকে সামলান। নয়তো শেখ হাসিনাকে এদেশ থেকে যেভাবে বিদায় করা হয়েছে, আপনাকেও বিদায় করার জন্য আপনার এই গুন্ডাবাহিনী যথেষ্ট।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ১১দলীয় ঐক্যের উদ্যোগে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবির উপর যারা জুতা নিক্ষেপ করেছে, আমার মনে হয় এ মানুষগুলো সব জারজ সন্তান। তাকে শুধু বাংলাদেশের মানুষ বলে মনে করা হয় না। কোটি-কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন তিনি। ছাত্রদলের নাম নিয়ে হোক আর যুবদলের নাম নিয়ে হোক তার ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছে অবশ্যই এর মধ্যে কোন কালপিট প্রবেশ করেছে।

জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা আজ আমাদের কুষ্টিয়ার এমপিদের নিয়ে কিছু মান অভিমানের কথা বলেছেন। আমরা মন্ত্রণালয় পর্যন্ত চেষ্টা করেছি। কোন কাজ তারা জুলাই সনদের জন্য করতে চাইনা। সব জায়গায় তারা চাঁদাবাজি দখল বাজি করে দখল করে রেখেছে।

সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক এবং এনসিপির কুষ্টিয়া জেলা প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

1

ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কা

2

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

3

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

4

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

5

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

6

রাকসু থেকে ২৪ লাখ টাকা উত্তোলন আম্মারের, হিসাব নেই ১৮ লাখের

7

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

8

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

9

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

10

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রী হয়রানির অভিযোগ, উচ্

11

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

12

এবার স্পাইডার-ম্যানের সাথে আকাশে উড়ছেন মেসি

13

রাজধানীর যানজট নিরসনে যুক্ত হচ্ছে ড্রোন

14

ছাত্রদলকে ‘কড়া হুঁশিয়ারি’ দিল সারজিস

15

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

16

আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপির বিরুদ্ধে মনপুরায় বিক্ষোভ

17

যে ৪ খাবার একাধিক ক্যানসারের ঝুঁকি কমাতে পারে

18

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

19

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

20