আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ



ইব্রাহিম আকতার আকাশ: ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় ভোলায় মিষ্টি বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘা।

সম্প্রতি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজারে এ মিষ্টি বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও বিজেপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন পশ্চিম ইলিশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সেলিম হাওলাদার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউদ্দিন হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সেলিম বাঘা এবং ৪ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় আলমগীর হোসেন মানিক বাঘা বলেন, ‘আমরা খুব আশায় ছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমান পার্থকে মন্ত্রিত্ব দেবেন। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। পার্থ একজন যোগ্য নেতা। আমরা আশা করি, তিনি ভোলার উন্নয়নে কাজ করবেন।’

পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

1

যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল

2

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী

3

মানুষের সেবা করার সুযোগ আল্লাহর নেয়ামত: প্রধানমন্ত্রী

4

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

5

এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আইনমন্ত

6

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে বিসিআরএসের অভিনন্দন

7

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই জাবে

8

আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

9

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

10

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

11

দৈনিক ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

12

পুলিশের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে ডোপটেস্টের মাধ্যমে

13

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

14

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

15

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

16

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

17

আগস্টেই ছয় মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী, কী করবেন তখন?

18

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

19

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল, যেভাবে অভিযোগ করবেন

20