আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা



ইন্দোনেশিয়ায় ঘটেছে একেবারেই সিনেমাকেও হার মানানো কাণ্ড! ২০২৬ সালের জুলাই মাসের শুরুতে এক দোকানে ডাকাতির চেষ্টা করতে গিয়ে কয়েকজন সন্দেহভাজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তবে এরপর যা হলো, তা দেখে নেটিজেনদের প্রশ্ন— ‘‘চোর ধরা হয়েছে, নাকি কুরিয়ারে পাঠানোর প্রস্তুতি চলছে?’’

কারণ দড়ি বা হাতকড়া নয়, চোর ধরতে উত্তেজিত জনতা ব্যবহার করলো মোটা উজ্জ্বল কমলা রঙের প্যাকিং টেপ! মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে জড়িয়ে ফেলা হলো যে, অভিযুক্তরা মুহূর্তেই দেখতে হয়ে গেলো বিশাল আকৃতির ‘মানব পার্সেল’। নড়াচড়ার কোনও উপায় না থাকায় তারা সেখানেই পুলিশের অপেক্ষা করতে থাকে।

‘মমি’ স্টাইলে মোড়ানো সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় হাসির রোল। কেউ লিখেছেন, ‘‘চোর নয়, মনে হচ্ছে এক্সপ্রেস ডেলিভারির জন্য রেডি!’’ আবার কেউ বলেছেন, ‘‘এমন প্যাকেজিং খুলতেও তো কাঁচি লাগবে!’’

তবে হাসির আড়ালেও উঠেছে গুরুতর প্রশ্ন- নাগরিকদের হাতে আইন তুলে নেওয়া, জনসমক্ষে অপদস্থ করা এবং এ ধরনের ব্যতিক্রমী ‘বিচার’ কতটা গ্রহণযোগ্য? তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না: ট্রাম্পের আফসোস

1

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

2

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

3

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

4

দাম্পত্যে নতুন ট্রেন্ড ‘ফুড ডিভোর্স’, জানেন কি এর মানে?

5

৬ মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন

6

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

7

শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান

8

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

9

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

10

হাসনাতকে জুলাই অভ্যুত্থানের ‘খলনায়ক’ বললেন রাশেদ

11

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

12

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

13

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৭.২০%, জিপিএ-৫ পেল ৪৭

14

বিয়ে করলে কি মানসিক রোগ ভালো হয়?

15

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

16

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

17

মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

18

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

19

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

20