আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ৩৫ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

 

Brother IT Digital

চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

এইচ এম নোমান, চরফ্যাশন (ভোলা): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে জীবিকা সংকটে পড়া প্রান্তিক জেলেদের খাদ্যসহায়তা দিতে ভোলার চরফ্যাশনে বিশেষ মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এ সময় জেলেদের পরিচয়পত্র ও কার্ড যাচাই করে প্রত্যেকের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চরফ্যাশন উপজেলার নিবন্ধিত ৩৫ হাজার ৬৫৬ জন প্রান্তিক জেলে ও মাঝি-মাল্লার জন্য ২৫ কেজি করে মোট ৮৯১ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

চাল পেয়ে জিন্নাগড় ইউনিয়নের জেলে হারুন মোল্লা বলেন, দীর্ঘদিন নদীতে ইলিশের তেমন দেখা মেলেনি। ইলিশ আহরণের সম্ভাবনাময় সময়ে মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে মাছ ধরা থেকে বিরত রয়েছেন তাঁরা। নিষেধাজ্ঞার ২২ দিন জাল ও নৌকা মেরামতের কাজে লাগাবেন। সরকারের খাদ্যসহায়তা এ সময়ে তাঁদের কিছুটা স্বস্তি দেবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক জয়ন্ত কুমার অপু বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিশেষ মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে খাদ্যসংকটে না পড়েন, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে জেলেদের সচেতন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। চরফ্যাশনের তালিকাভুক্ত জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে সরকারি নির্দেশনা মেনে চলেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সাগরে প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান ও বিশেষ টহল অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীন, সারজিসসহ ৯ এনসিপি নেতার বিরুদ্ধে ছিনতাই ও হামলা

1

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুাব

2

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

3

দক্ষিণ আইচায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

4

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

5

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

6

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

7

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হ

8

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

9

মানবিক পুলিশ সদস্য মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন

10

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

11

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

12

পাকিস্তানের পথে জিজেইউএসের মালিক মহিন, সঙ্গে ১৯ সদস্যের প্রত

13

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বো

14

নাশকতা করার মতো সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

15

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

16

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: র

17

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

18

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

19

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ; ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রা

20